

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন মো. মারুফ হোসেন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন আলি আব্বাস শাহীন।
রোববার (৫ জুলাই) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সদস্য পদে জেরিন মাহজাবিন, সহ-সাধারণ সম্পাদক পদে নাহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ আলী সুমন, ক্রীড়া সম্পাদক পদে তানভীর আহমেদ আবির এবং সাংস্কৃতিক সম্পাদক পদে তাহমিনা নওশিন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাম্য দাস, অংকিতা সাহা, মো. রিফাত সাইফ, আনিসা ইসলাম, এহতাসাম আসিফ ও শাবনাম সারাহ।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বিভাগের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা, সামাজিক কার্যক্রম পরিচালনা, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ গ্রহণ এবং সমাজকর্ম বিভাগের সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।