সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে নেইমারের সঙ্গে কথার লড়াইয়ে মাতেন নরওয়ে গোলরক্ষক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১১:৩০ এএম
প্রতিপক্ষের গোলরক্ষকের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা
expand
প্রতিপক্ষের গোলরক্ষকের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা

ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন শেষ হওয়ার ম্যাচে শেষ মুহূর্তে দেখা যায় ভিন্ন এক নাটক। নরওয়ের বিপক্ষে ম্যাচের অন্তিম সময়ে পেনাল্টি ঘিরে ব্রাজিল তারকা নেইমার ও নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিয়ল্যান্ডের মধ্যে তীব্র বাকযুদ্ধ হয়, যা ম্যাচ শেষে আলোচনার অন্যতম বিষয় হয়ে ওঠে।

ম্যাচের শেষদিকে ব্রাজিল পেনাল্টি পেলে স্পটকিকে এগিয়ে যান নেইমার। ঠিক সেই সময় মানসিক চাপ তৈরির কৌশল হিসেবে তার সঙ্গে কথার লড়াই শুরু করেন নরওয়ের গোলরক্ষক নিয়ল্যান্ড। ঠাট্টার ছলে তিনি জানতে চান, কোন দিকে শট নিতে যাচ্ছেন নেইমার।

জবাবে আত্মবিশ্বাসী ভঙ্গিতে পাল্টা মন্তব্য করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দুজনের সংক্ষিপ্ত কথোপকথনে উত্তেজনার পারদ চড়ে যায়। পরে ঠোঁট পড়ে (লিপ-রিডিং) করা বিশ্লেষণেও তাদের মধ্যে চ্যালেঞ্জ ও পাল্টা চ্যালেঞ্জের বিষয়টি সামনে আসে।

ম্যাচটিতে এর আগেই প্রথমার্ধে ব্রাজিল একটি গুরুত্বপূর্ণ পেনাল্টি নষ্ট করে। ব্রুনো গিমারাইসের নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নিয়ল্যান্ড। সেই সেভই ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট হয়ে ওঠে।

শেষ মুহূর্তে নেইমার পেনাল্টি থেকে গোল করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে, আর বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।

ম্যাচ শেষে এই বাকযুদ্ধ নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে ম্যাচের উত্তেজনার স্বাভাবিক অংশ হিসেবে দেখছেন, আবার অনেকের মতে, কঠিন পরিস্থিতিতে প্রতিপক্ষের ওপর মানসিক চাপ তৈরি করতেই এমন কৌশল নিয়েছিলেন নরওয়ের গোলরক্ষক।

এই হারের মধ্য দিয়ে ২০০২ সালের পরও বিশ্বকাপ শিরোপার অপেক্ষা শেষ হলো না ব্রাজিলের। ফলে মাঠের ফলাফলের পাশাপাশি নেইমার ও নিয়ল্যান্ডের এই বাকযুদ্ধও ম্যাচটির অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Spain
Scheduled
07 Jul, 01:00 AM
VS
World Cup