রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে  আমিনুল হক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১১:৪৩ এএম
আমিনুল হক
expand
আমিনুল হক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থী আমিনুল হক। বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।

আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফলাফল বাতিল ও পুনর্গণনার দাবি জানিয়ে এই আবেদন করা হয়েছে।

এর আগে একই ধরনের অভিযোগে আরও ১৫টির বেশি আসনের প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। এসব আবেদনের শুনানির জন্য সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারায় নির্বাচনী অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে। সেই অনুযায়ী বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদন শুনানি করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ আছে, অন্যান্য দেওয়ানি এখতিয়ারের পাশাপাশি ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ যা ২০০১ সালের সংশোধনী দ্বারা সংশোধিত—মোতাবেক দায়ের করা ‘নির্বাচনি’ আবেদনপত্রও এই বেঞ্চে শুনানি হবে। সংশ্লিষ্ট বিষয়ে রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানির এখতিয়ারও এই বেঞ্চের রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Germany VS Curaçao
Scheduled
Germany
- - -
Curaçao
World Cup