মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনের নির্বাচন কবে, জানাল ইসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৫:৪৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঈদের আগে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সংস্থাটি জানিয়েছে, ঈদের পর এই নির্বাচনের আয়োজনের প্রস্তুতি শুরু করা হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোকে ১৫ মার্চের মধ্যে সম্ভাব্য জোটের তথ্য লিখিতভাবে জানাতে চিঠি দেওয়া হয়েছে।

জোট নির্ধারণের পরই সংরক্ষিত আসনের ভোটার তালিকা প্রকাশ করা হবে। অন্যথায় আসন বণ্টন এবং ভোটার তালিকা প্রণয়নের প্রক্রিয়া বিলম্বিত হতে পারে।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী, সাধারণ আসনে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে রাজনৈতিক দল ও জোটগুলোর মধ্যে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।

এরপর ইসি সচিবালয় রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, ভোটার তালিকা চূড়ান্তকরণ এবং কমিশনের অনুমোদনের ভিত্তিতে তফসিল ঘোষণা করে। দলগুলো বরাদ্দ অনুযায়ী প্রার্থী মনোনয়ন দেয়; অনেক ক্ষেত্রে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘ঈদের আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচন হচ্ছে না। আইন অনুযায়ী সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন