বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট কেন্দ্রে যা করতে পারবেন, যা পারবেন না

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৭ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র এক দিন বাকি। এবারের নির্বাচনে ভোট দেবেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫, এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০।

ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্টসহ সংশ্লিষ্ট সবাইকে কিছু বিধিনিষেধ মানতে হবে। ভোটাররাও কেন্দ্র পৌঁছানোর সময় নির্দিষ্ট নিয়মগুলো মেনে চলতে বাধ্য।

ভোট কেন্দ্রে করণীয় ও নিষিদ্ধ বিষয়:

  • ভোট দিতে সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত নির্ধারিত কেন্দ্র উপস্থিত থাকতে হবে।
  • কেন্দ্রে ঢোকার সময় পার্স বাদে অন্য কোনো ব্যাগ নেওয়া যাবে না।
  • মোবাইল ফোন সঙ্গে নিয়ে যাওয়া যাবে, ছবি তোলা যাবে; তবে গোপন কক্ষে মোবাইল ব্যবহার নিষিদ্ধ।
  • যেকোনো পোশাকে ভোট দেওয়া যাবে, তবে নেকাব পর থাকলে পরিচয় যাচাইয়ের জন্য একবার খুলতে হতে পারে।
  • দাহ্য পদার্থ বা অস্ত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
  • ভোটারের এনআইডি সঙ্গে রাখা বাধ্যতামূলক নয়, তবে থাকলে শনাক্তকরণ সহজ হয়।

ভোট প্রদান প্রক্রিয়া:

  • ভোটারের নাম ও ক্রমিক নম্বর মিলিয়ে পোলিং অফিসার আঙুলে অমোচনীয় কালির দাগ দেবেন।
  • প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার ভোটারকে দুটি ব্যালট পেপার দেবেন—একটি সংসদ নির্বাচন, অন্যটি গণভোটের জন্য।
  • ব্যালট পেপারের পেছনে অফিসিয়াল সিল এবং প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর আছে কিনা যাচাই করতে হবে।
  • ভোটার নির্ধারিত গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রার্থীর প্রতীকের ওপর রাবার স্ট্যাম্প দিয়ে স্পষ্টভাবে সিল করবেন। গণভোটে হ্যাঁ/না আলাদা ব্যালটে সিল দিতে হবে।
  • ব্যালট পেপার ভাঁজ করে শুধুমাত্র সংশ্লিষ্ট স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলা যাবে, যাতে সিল অন্য কোনো প্রতীকের ওপর না লাগে।
  • ভোট প্রদান শেষে কেন্দ্র দ্রুত ত্যাগ করতে হবে।
google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup