বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল আহসান মুন্সী

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ এএম আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ এএম
হাসনাত আবদুল্লাহ  ও মঞ্জুরুল আহসান মুন্সী
expand
হাসনাত আবদুল্লাহ ও মঞ্জুরুল আহসান মুন্সী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশ নিতে পারবেন না। ঋণখেলাপি সংক্রান্ত বিষয়ে তার করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

রোববার (১ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার আদালত ঋণখেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন।

ফলে তিনি আইনগতভাবে ঋণখেলাপি হিসেবেই বিবেচিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা হারালেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাসনাত আবদুল্লাহ।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ গত বৃহস্পতিবার এ বিষয়ে আদেশের দিন নির্ধারণ করেন। রোববার কার্যতালিকায় আবেদনটি ১০৩ নম্বর ক্রমিকে ওঠে।

এর আগে ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি বিকেলে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

মনোনয়নপত্র ফিরে পেতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী। তবে ২১ জানুয়ারি হাইকোর্ট সরাসরি সেই রিট আবেদন খারিজ করে দেন। পরে তিনি আপিল বিভাগে আবেদন করলেও সেখানেও স্বস্তি পেলেন না।

এর ফলে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে গেল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup