সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন তথ্য

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৬ এএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি প্রক্রিয়ায় নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে সরকার। দীর্ঘদিনের আলোচনা ও জটিলতার পর এবার কেন্দ্রীয় একটি সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এ তথ্য জানিয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) বদলি সফটওয়্যারের লাইভ হওয়ার কথা রয়েছে। সফটওয়্যারটি ওয়েবসাইটে দেওয়া হবে। এর পর থেকেই শিক্ষকদের তথ্য এন্ট্রি করা যাবে। গত ২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে সভায় বদলির সফটওয়্যারেও আপডেট আনার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সংশোধিত বদলি নীতিমালা দ্রুত প্রকাশের ব্যাপারে তাগিদ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলির কোনো ব্যবস্থা ছিল না। তারা কেবল গণবিজ্ঞপ্তির মাধ্যমে নতুন করে আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন।

প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তির আওতায় ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে সেই পথ বন্ধ হয়ে যায়। এতে শিক্ষক সমাজের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

পরবর্তীতে আন্দোলনের মুখে বদলি প্রক্রিয়া চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয় এবং একটি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া এবং নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে বদলি কার্যক্রম এখনো শুরু হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন