মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীর ও প্রতিষ্ঠানপ্রধানদের জন্য জরুরি নির্দেশনা দিল মাদ্রাসা বোর্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০১:৫৬ এএম আপডেট : ২০ জুন ২০২৬, ০৩:১৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানপ্রধান ও আলিম শ্রেণির শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস.এম তৌহিদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে নির্দেশনাটি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসা প্রধান ও শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আলিম (পরীক্ষা-২০২৬) শ্রেণিতে রেজিস্ট্রেশনকৃত নিয়মিত শিক্ষার্থীগণ আগামী ১ জুলাইয়ের মধ্যে বিভাগ/বিষয়/ছবি পরিবর্তনের জন্য আবেদন সরাসরি বোর্ডে গ্রহণ করা হবে। নির্দিষ্ট তারিখের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগ পরিবর্তনের জন্য সাধাণ বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার টাকা এবং বিজ্ঞান বিভাগের জন্য ১ হাজার ৪৪৫ টাকা। ৪র্থ বিষয় পরিবর্তনে ৫০০ টাকা।

এছাড়া ছবি পরিবর্তন বা সংযোজনের জন্য ৬০০ টাকা বোর্ডকে দিতে হবে। মাদ্রাসার প্যাডে আবেদনের সময় আলিম, দাখিলের মূল রেজিস্ট্রেশন কার্ড নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন