বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়ার নির্দেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৫:১৭ পিএম
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বৈঠক ।। ছবি: সংগৃহীত
expand
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বৈঠক ।। ছবি: সংগৃহীত

দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ৬০ কর্মদিবসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বুধবার (২৫ মার্চ) ইউজিসির সভাকক্ষে সংস্থাটির চেয়ারম্যান ড. মামুন আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, কমনরুম ও ক্যাফেটেরিয়ায় ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হবে। এ কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করবে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)। পরবর্তী পর্যায়ে আবাসিক হলসহ অন্যান্য শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট স্থাপনায়ও এ সেবা সম্প্রসারণের কথা জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো, শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণায় সহায়তা করা এবং ডিজিটাল বৈষম্য কমানোর লক্ষ্য থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এসময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ইউজিসি সচিব ড. ফখরুল ইসলাম, আইসিটি বিভাগের পরিচালক ওমর ফারুখ, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং বিডিরেনের সিইও মোহাম্মদ তৌরিতসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন