

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী ১মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হচ্ছে। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এই প্রেক্ষাপটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘিরে রয়েছে তুমুল আলোচনা। নেতৃত্বের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে পাঁচটি নাম। ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, এস এম শাহরিয়ার হোসেন, রবিউল আউয়াল, মাহমুদুল হাসান খান মাহমুদ এবং শাখাওয়াত ইসলাম খান পরাগ। এদের মধ্য থেকে যেকোনো দুজন ‘সুপার টু’-তে আসতে পারেন বলে আলোচনা রয়েছে।
এছাড়াও ‘সুপার ফাইভ’ তালিকায় আরও যাদের নাম শোনা যাচ্ছে, তারা হলেন— ওয়াহিদুজ্জামান তুহিন, নাহিয়ান বিন হক অনিক, কাজী রফিকুল ইসলাম, ইয়াকুব শেখ অনিক, রাসেল মিয়াসহ আরও কয়েকজন।
দলীয় কার্যক্রম অনুযায়ী, মোস্তাফিজুর রহমান রুমি সাবেক জবি ছাত্রদল নেতা গোলাম মাওলা শাহিন ও সাবেক ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান আসলাম-এর অনুসারী হিসেবে পরিচিত। এস এম শাহরিয়ার হোসেন সাবেক ছাত্রদল নেতা আনিসুর রহমান তালুকদার এবং ছাত্রদল আহ্বায়ক মেহেদী হাসান হিমেল-এর অনুসারী বলে জানা যায়। শাখাওয়াত ইসলাম খান পরাগ ছাত্রদল নেতা ওমর ফারুক কাওসার ও সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা-এর অনুসারী হিসেবে পরিচিত।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর বর্তমান কেন্দ্রীয় কমিটিতে রাকিবুল ইসলাম রাকিব সভাপতি ও নাসির উদ্দিন নাসির সাধারণ সম্পাদক হিসেবে ১ মার্চ ২০২৪ থেকে দায়িত্ব পালন করছেন। সে হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হয়ে মার্চের শুরুতেই নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার সম্ভাবনা রয়েছে।
এর আগে, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির-এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মেহেদী হাসান হিমেল-কে আহ্বায়ক ও সামসুল আরেফিন-কে সদস্যসচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ২৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
মন্তব্য করুন
