রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ দিনের ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে সোমবার 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ধারাবাহিক ধর্মীয় ছুটির কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আগামীকাল সোমবার থেকে সারা দেশের স্কুল, কলেজ ও মাদরাসায় শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে।

নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এর পর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ছিল সপ্তাহিক ছুটি। আজ রোববার শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে পূর্বঘোষিত ছুটি থাকায় শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে টানা পাঁচ দিন পাঠদান বন্ধ ছিল।

বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৪ দিন ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে ৮ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হলে ঈদুল ফিতর, জুমাতুল বিদা ও স্বাধীনতা দিবসের ছুটি মিলিয়ে টানা ১৯ দিনের বিরতি থাকবে। এই দীর্ঘ ছুটির পর ২৯ মার্চ থেকে আবার ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Germany VS Curaçao
Scheduled
Germany
- - -
Curaçao
World Cup