বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিনাকী ভট্টাচার্য ও ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ পিএম
বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে রাজু ভাস্কর্যের পাদদেশে কুশপুত্তলিকা দাহ করেন কয়েক শিক্ষার্থীরা
expand
বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে রাজু ভাস্কর্যের পাদদেশে কুশপুত্তলিকা দাহ করেন কয়েক শিক্ষার্থীরা

বিজয় দিবস নিয়ে ‘অশ্লীল মন্তব্য’ ও ‘কটূক্তির’ প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউটিউবার ইলিয়াস হোসেন ও পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তলিকাদাহ করেছেন একদল শিক্ষার্থী।

বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে রাজু ভাস্কর্যের পাদদেশে কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা।

এসময় তারা ‘পিনাকীর দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘পাকিস্তানিদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ইলিয়াসের দুই গালে, জুতা মারো তালে তালে’–ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা ‘শুনে রাখো রাজাকার, বাংলা আমার বাপ-দাদার’, প্রভৃতি স্লোগান দেন।

আয়োজকদের একজন সংবাদমাধ্যমকে বলেন, নৈতিকতার জায়গা থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আমরা এই আয়োজন করেছি।

তিনি বলেন, যেভাবে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার, বিভ্রান্তিকর প্রচার, অবমাননাকর কথা বলে যাওয়া হচ্ছে, তা এই বিজয়ের মাসে আমরা কোনোভাবেই মেনে নিতে পারিনা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup