

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে প্রথমার্ধেই তিন গোল করে এগিয়ে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় উচ্ছ্বাসে মেতে উঠেছেন ব্রাজিল সমর্থকরা। ম্যাচের শুরু থেকেই সেলেসাওদের দাপুটে খেলায় সন্তুষ্ট সমর্থকেরা বড় ব্যবধানে জয়ের আশা করছেন।
খেলা দেখতে আসা ব্রাজিল সমর্থক আব্দুর রহমান বলেন, শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে ব্রাজিল। মাঠে তাদের আত্মবিশ্বাস ও গতি দেখে মনে হচ্ছে আজ বড় ব্যবধানে জয় পাওয়া সম্ভব। তিনি দাবি করেন, একটি গোল বাতিল না হলে বিরতির আগেই ব্যবধান আরও বাড়তে পারত।
আরেক সমর্থক সাজিদ বলেন, দলের খেলোয়াড়রা যেভাবে আক্রমণ সাজাচ্ছেন, তাতে পাঁচ বা তারও বেশি গোলের জয় অসম্ভব নয়। তার মতে, প্রতিপক্ষের রক্ষণভাগের ওপর শুরু থেকেই প্রবল চাপ সৃষ্টি করেছে ব্রাজিল।
সমর্থকদের অনেকেই মনে করছেন, তারকা ফুটবলার নেইমার দলে না থাকলেও সেটির প্রভাব খুব বেশি চোখে পড়ছে না। কুনহা, রাফিনহা ও ভিনিসিয়ুস জুনিয়রদের আক্রমণভাগের নৈপুণ্যে দলটি আত্মবিশ্বাসের সঙ্গে খেলছে বলে মন্তব্য করেন তারা।
টিএসসি এলাকায় খেলা চলাকালে ব্রাজিলের প্রতিটি আক্রমণেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় সমর্থকদের। গোলের পরপরই আনন্দধ্বনি, করতালি ও উদযাপনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
প্রথমার্ধের খেলা শেষে ব্রাজিল ৩-০ গোলে এগিয়ে থাকায় সমর্থকদের প্রত্যাশা, দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি গোল করে বড় জয় নিয়েই মাঠ ছাড়বে তাদের প্রিয় দল।
