সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩ গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৭:৩২ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে দাপুটে ফুটবল খেলছে ব্রাজিল। প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে আরও একটি গোল করে বড় ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে সেলেসাওরা।

প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দলের তৃতীয় গোলটি করেন তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। মাঝমাঠ থেকে লুকাস পাকেতার-র দারুণ পাস পেয়ে বাঁ দিক দিয়ে দ্রুত বক্সে ঢুকে পড়েন তিনি। হাইতির গোলরক্ষককে একা পেয়ে ঠান্ডা মাথায় দুই পায়ের মাঝ দিয়ে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান তারকা।

চলতি বিশ্বকাপে এটি ভিনিসিয়ুসের দ্বিতীয় গোল। তার নিখুঁত ফিনিশিংয়ে ব্রাজিলের লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় ব্রাজিল। একের পর এক আক্রমণে চাপে পড়ে যায় হাইতির রক্ষণভাগ। সেই চাপ সামলাতে ব্যর্থ হয়ে প্রথমার্ধেই তিনবার বল কুড়াতে হয়েছে তাদের গোলরক্ষককে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর হাইতির বিপক্ষে জয় তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামে ব্রাজিল। প্রথমার্ধের পারফরম্যান্সে সেই লক্ষ্যপূরণের দিকেই দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে ব্রাজিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank