

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ কওমি মাদাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়ার ১৪৪৭ হিজরি সনের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফলাফল আজ দুপুর ২টায় প্রকাশ করা হবে।
সোমবার (২৩ মার্চ) বোর্ডের অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত স্থায়ী কমিটির সভায় বোর্ডের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান ফলাফল ঘোষণা করবেন।
সভায় পরীক্ষা মনিটরিং সেলের সদস্যবৃন্দ, পরীক্ষা উপকমিটির সদস্যবৃন্দ এবং নিরীক্ষাকবৃন্দ উপস্থিত থাকবেন।
অনলাইনে ফল দেখার নিয়ম
হাইআ কর্তৃপক্ষ জানিয়েছে, ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা আল-হাইআতুল উলয়ার নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে তাদের ব্যক্তিগত ফল দেখতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট মাদ্রাসার ফলও অনলাইনে পাওয়া যাবে।
মাদ্রাসা কর্তৃপক্ষ : মাদ্রাসার অ্যাডমিনরা বোর্ডের নির্ধারিত HEMS সফটওয়্যারে নিজ নিজ আইডিতে লগইন করে পুরো মাদ্রাসার ফল ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।
বোর্ড অ্যাডমিন : বোর্ড অ্যাডমিনরাও নিজ নিজ আইডিতে প্রবেশ করে তাদের অধীনে থাকা সব মাদ্রাসার ফল দেখা ও প্রিন্ট করার সুযোগ পাবেন।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি সকাল ৯টায় সারা দেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদিসের পরীক্ষা শুরু হয়।
এ বছর ২৫৯টি কেন্দ্রে সর্বমোট ২৩ হাজার ৮৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ২৬৮ জন এবং ছাত্রী ৮ হাজার ৬১৩ জন।
মন্তব্য করুন
