সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কমলো জ্বালানি তেলের দাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৬:৫১ পিএম
প্রতীকি ছবি
expand
প্রতীকি ছবি

ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ধস নেমেছে।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১৭ ডলার বা প্রায় ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও ১৩ ডলার বা প্রায় ১৩ দশমিক ৫ শতাংশ কমে সেশন লো ৮৫ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে ইরানের ক্রমাগত জাহাজ হামলার ফলে বৈশ্বিক তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে বাজারে স্থিতিশীলতা ফেরার আভাস পাওয়া যাচ্ছে।

সোমবার (২৩ মার্চ) এশিয়ায় তেলের দাম বেড়েছে এবং শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে ইরানের যুদ্ধের মাত্রা বৃদ্ধির কারণেই এসব খাতের ব্যবসায়ীরা প্রভাবিত হয়েছেন।

আজ সোমবার অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম এক শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৪০ ডলার ছাড়িয়ে গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Austria
Scheduled
22 Jun, 11:00 PM
VS
World Cup