বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ লক্ষ টাকার জাল নোটসহ জনতার হাতে ধরা যুবক

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৪০ লক্ষ টাকার জাল নোটসহ আলী আজগর সিকদার নামের এক যুবককে ধরে পুলিশে দিয়েছে সাধারণ জনতা।

বুধবার (১৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালের ৯নং গেইটের সামনে এ ঘটনা ঘটে।

ডিএমপি জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনসাধারণের কাছ থেকে আজগরকে হেফাজতে নেয়। এসময় তার কাছ থেকে ৪০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছে বলে স্বীকার করেছে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup