

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর তেজগাঁও বিটিসিএল অফিসে চোর সন্দেহে অজ্ঞাত ২০ বছরের এক যুবককে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দায়িত্বরত আনসার সদস্যদের বিরুদ্ধে। তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অফিস সহকারী মো. সাইফুল ইসলাম জানান, ওই যুবক সকালে দেয়াল টপকে ভেতরে ঢুকেছিল। তখন আনসার সদস্যরা তাকে ধরে ফেলে। এরপর বেঁধে মারধর করার পর যখন অচেতন হয়ে পড়ে, তখন সিএনজি অটোরিকশায় তুলে হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে, কোনো আনসার সদস্য সঙ্গে আসেনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অবগত করা হয়েছে।


