মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেফতার ৯৪ 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০২:২২ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৯৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩০ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি। এর আগে গতকাল সোমবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন ইউনিট।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৪৪ জন এবং মাদক কারবারে জড়িত ৪৭ জনকে গ্রেফতার করা হয়।

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Ivory Coast VS Norway
Scheduled
30 Jun, 11:00 PM
VS
World Cup