রবিবার
১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক শেখ আনোয়ারকে হয়রানিমূলক গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৪:২২ পিএম
সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধন করছে সাংবাদিকরা।
expand
সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধন করছে সাংবাদিকরা।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ও দৈনিক স্বদেশ বিচিত্রার সহ-সম্পাদক শেখ আনোয়ারকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সাংবাদিক সমাজ। রোববার (১০ মে) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সচেতন সাংবাদিক সমাজ’-এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৪ মে গভীর রাতে সাংবাদিক শেখ আনোয়ারকে তাঁর নিজ বাসা থেকে কোনো প্রকার ওয়ারেন্ট ছাড়াই কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুকের নেতৃত্বে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতে পাঠালে সেখান থেকে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে খালাস দেওয়া হয়। একে ‘ষড়যন্ত্রমূলক ও হয়রানি’ হিসেবে দাবি করছেন সহকর্মী ও সাংবাদিক নেতৃবৃন্দ।

তারা বলেন, ওয়ারেন্ট ছাড়া গভীর রাতে একজন সংবাদকর্মীকে তুলে নেওয়া স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। ষড়যন্ত্রমূলক এই গ্রেফতারের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে ভীতি সঞ্চার করা হচ্ছে।

‘সচেতন সাংবাদিক সমাজ’-এর আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুককে প্রত্যাহার করতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সিনিয়র সাংবাদিক জাকির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর, দৈনিক স্বাধীন সংবাদের সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, ডিইউজের সদস্য হুমায়ুন কবির, কবির হোসেন টিটু, ফটো সাংবাদিক এম খোকন শিকদার, তাজউদ্দিন আহমেদ, নুরুল আফসার, রাসেল আহমেদ, বাবুল দাস লালা, জেসমিন জুঁই প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন