মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি: সেতুমন্ত্রী 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০২:৪৪ এএম
সড়ক পরিবহন ও সেতু, নৌ ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রবি
expand
সড়ক পরিবহন ও সেতু, নৌ ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনোই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌ ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রবি।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় হাজারীবাগ থানা বিএনপি আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী দাবি করেন, বিএনপি ও সরকার উভয়ই সম্প্রীতিতে বিশ্বাস করে এবং দেশের প্রতিষ্ঠাতা নেতা জিয়াউর রহমান সম্প্রীতির রাজনীতি করে গেছেন।

স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের সন্তান। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই এলাকার গ্যাস, পানি বা অন্যান্য সমস্যা থাকলে জানাবেন—পর্যায়ক্রমে সমাধান করা হবে।’

মন্ত্রী দেশের সামগ্রিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘হিন্দু, মুসলিম, বৌদ্ধ এবং সমতল-পাহাড়ি—সবাই মিলে আমরা একটি সম্প্রীতির দেশ গড়ে তুলব।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন