মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ 

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৩:৫৫ এএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক ধরনের তোপের মুখে পড়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীতে ঈদুল ফিতরের কর্মসূচি ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনের পর এক যুবক তাঁকে বন্যার ত্রাণ তহবিলের টাকার হিসাব জানতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সংবাদ সম্মেলন শেষে আসিফ মাহমুদ সভাস্থল ত্যাগ করার সময় একজন ব্যক্তি এগিয়ে এসে বন্যার তহবিলের স্বচ্ছতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, বন্যার সময় যে অর্থ সংগ্রহ করা হয়েছিল, সেই টাকার হিসাব কি পাওয়া যাবে এবং সেই অর্থ এখন কোথায়?

হঠাৎ এই প্রশ্নে সেখানে উপস্থিত এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দু’পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। ভিডিওতে দেখা যায়, আসিফ মাহমুদ তৎক্ষণাৎ কোনো উত্তর দিতে সক্ষম হননি।

ঘটনাস্থলে থাকা ওই ব্যক্তি সাংবাদিকদের কাছে নিজেকে ‘জুলাই অভ্যুত্থানের যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বন্যার আমানত হিসেবে দেওয়া টাকা কোথায় গেছে তা জানার অধিকার কি আমার নেই? উনি কোটি টাকার গাড়িতে চড়েন, এই অর্থের উৎস কী?’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
France VS Iraq
45'+2'
1 - 0
14' Kylian Mbappé
World Cup