বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যরাতে লাইভে এসে ব্যতিক্রমী উদ্যোগের কথা জানালেন হাসনাত 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০২:১৭ এএম
ফেসবুক লাইভে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ
expand
ফেসবুক লাইভে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ

‘পুঁজি হলো সততা, ন্যায়-ইনসাফ-জনতা’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজের নির্বাচনী এলাকার মানুষের কাছে সরাসরি জবাবদিহিতা নিশ্চিত করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) মধ্যরাতে তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি সংসদীয় এলাকায় বরাদ্দকৃত সরকারি সেবা, উন্নয়ন প্রকল্প এবং ত্রাণসামগ্রী বিতরণের বিস্তারিত খতিয়ান তুলে ধরেন। ডিজিটাল বোর্ডে স্লাইড প্রদর্শনের মাধ্যমে চলমান এই লাইভ অনেকটা ক্লাসরুমের পাঠদানের মতো হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

লাইভ ক্লাসে তিনি দেবিদ্বার উপজেলার প্রতিটি ওয়ার্ডে চলমান সরকারি সেবা ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। ঠিকাদারদের উদ্দেশ্যে তিনি ‘কমিশনমুক্ত ব্যবসার নিশ্চয়তা’ প্রদানের মাধ্যমে কর্মদক্ষতা বাড়িয়ে দ্রুত প্রকল্প শেষ করার আহ্বান জানান।

লাইভের শেষ পর্যায়ে তিনি রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের গুরুত্বের উপর গুরুত্বারোপ করেন।

এই উদ্যোগকে ধারাবাহিক রাখতে তিনি ‘জবাবদিহিতা’ নামের একটি বিশেষ ফেসবুক পেজ খোলার ঘোষণা দেন। পেজের মাধ্যমে তিনি তার আসনের সকল কাজের নিয়মিত আপডেট দেবেন এবং প্রতিটি উন্নয়ন কাজের হিসাব পাই টু পাই জনগণের কাছে জানাবেন।

লাইভে তিনি রাস্তাঘাট নির্মাণসহ মাঠ পর্যায়ের বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা, এলাকার মানুষের করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন