মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাউন্ডবক্সে ৭ মার্চের ভাষণ চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আটক ২

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১২:৫৩ এএম
শাহবাগ এলাকায় মাইকে ৭ মার্চের ভাষণ চালানো নিয়ে উত্তেজনা
expand
শাহবাগ এলাকায় মাইকে ৭ মার্চের ভাষণ চালানো নিয়ে উত্তেজনা

রাজধানীর চানখাঁরপুল এলাকায় সাউন্ডবক্সে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনার প্রতিবাদে শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ বাজানোর কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমির নেতৃত্বে শাহবাগ থানার বিপরীতে জাতীয় জাদুঘরের ফটকের সামনে ৭ মার্চের ভাষণ বাজানো শুরু হয়।

এ সময় একটি রিকশায় স্থাপিত সাউন্ডবক্সে শেখ মুজিবের দেওয়া ভাষণ বাজতে শোনা যায়। সেখানে ইমিসহ বামপন্থি ছাত্রসংগঠনের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্তিত্ব মুছে ফেলা যাবে না। আজ সৈকতকে আটকের প্রতিবাদে আমরা এই কর্মসূচি পালন করছি।

এর কিছুক্ষণ পর একদল শিক্ষার্থী এসে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মাইক বহনকারী রিকশাটি সরিয়ে দেয় এবং মাইক খুলে ফেলারও চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে এসে সংশ্লিষ্টদের শাহবাগ থানায় নিয়ে যায়।

পরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতাকর্মীরা শাহবাগ থানার সামনে অবস্থান নেন। এ সময় তারা ‘মুজিববাদ মুর্দাবাদ’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ এবং ‘ছাত্রলীগের চামড়া, তুলে নেব আমরা’ সহ বিভিন্ন স্লোগান দেন।

এর আগে, শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শহিদুল্লাহ হল শাখা ছাত্রলীগের কর্মসংস্থানবিষয়ক সম্পাদক আসিফ আহমেদ সৈকতকে চানখাঁরপুল এলাকা থেকে সাউন্ডবক্সসহ আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Iraq
Scheduled
23 Jun, 03:00 AM
VS
World Cup