বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টানা ৪ দিন বন্ধ থাকবে সব আর্থিক প্রতিষ্ঠান 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম
বাংলাদেশ ব্যাংকের লোগো
expand
বাংলাদেশ ব্যাংকের লোগো

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) দেশের সকল কার্যরত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে একই সাথে যথাক্রমে শুক্র ও শনিবারের ২ দিন সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা ৪ দিন আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এতে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৫ জানুয়ারির এক প্রজ্ঞাপনের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি। উক্ত দুই দিন বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X