মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে চার খুন: সরিয়ে দেওয়া হলো পুলিশ কমিশনারকে

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৬ পিএম আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৭:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও সন্তানসহ চারজনকে হত্যার ঘটনায় তদন্তের মধ্যেই রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মাহবুবুর রশীদ।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মো. আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে (টিআর পদে) এবং নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

এর আগে গত ২৩ আগস্ট রংপুরে চারজনকে হত্যার ঘটনায় সংবাদ সম্মেলন করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। ওই সংবাদ সম্মেলনে তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়েন পুলিশ কমিশনার। একপর্যায়ে তিনি কেদে ফেলেন। এ সময় তিনি হত্যাকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।

রংপুরে চারজনকে হত্যার এ ঘটনায় ইতোমধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। এর মধ্যে পুলিশ কমিশনারের বদলির ঘটনায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন