বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৬:৪০ পিএম
ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু
expand

ঠাকুরগাঁওয়ে ক্ষেতে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা আনোয়ার গণেষ (৬০) ও ছেলে নিমাই গণেষ (৩০) এর মৃত্যু হয়েছে। এঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাড়িরপাশেই সকাল থেকে পাট ক্ষেতে কাজ করছিলেন বাবা ছেলে। এসময় দুপুরের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই কাটা পাট আনার সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই নিমাই গণেষ নিহত হয় এবং আনোয়ার গনেষকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়। নিহত বাবা ছেলে ঐ গ্রামেরই বাসিন্দা।

নিহতের স্বজনেরা জানান, গত বছর ওই পরিবারের ছোট ছেলে শেমন্ত গণেষ একটি দূর্ঘটনায় নিহত হন তার কিছু দিন পরেই শেমন্ত গণেষ ৫ বছর বয়সি ভাতিজাও আরেকটি দূর্ঘটনায় নিহত হন। এরপর আজ বজ্রপাতে প্রাণ হারালো বাবা ছেলে এ নিয়ে পরিবাটি হারিয়েছে ৪ পুরুষ। এ অবস্থা পরিবারটির একমাত্র ভরশা আনোয়ার গনেষের মেঝো ছেলে নিতাই গনেষের উপর।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার এসআই তৌহিদুল ইসলাম তৌহিদ জানান, আমরা খবর পাই জামালপুর ইউনিয়নে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যর ঘটনা ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে এসেছি আমরা, এসে দেখি বাবা-ছেলে দুজনেই মারা গেছেন। বর্তমানে আইনগত বিষয় প্রক্রীয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank