

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে দুই যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে টাঙ্গাইল পৌর শহরের বটতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শহরের ছোট কালিবাড়ি এলাকার স্বাধীন (২২) ও ফাহিম (২৩)। তারা সম্পর্কে ঘনিষ্ঠ বন্ধু বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শহর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন স্বাধীন ও ফাহিম। পথিমধ্যে বটতলা এলাকায় পৌঁছালে চালক হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় মোটর সাইকেলটির সাথে রাস্তার পাশের একটি দেয়ালে সজোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তারা।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, ‘মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
মন্তব্য করুন
