বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় তৃনমুল বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম
তৃনমুল বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা 
expand
তৃনমুল বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার দুপুররে বিএনপি থেকে মনোনীত প্রার্থী এম আকবর আলীর সভাপতিত্বে উল্লাপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে মামুন হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ সভায় দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাই দলের মূল শক্তি। তাদের সক্রিয় অংশগ্রহণেই আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন মিসেস মোমেনা আলী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহব্বায়ক হেলাল সরকার,সাবেক যুগ্ন আহব্বায়ক জাহিদুল ইসলাম মিষ্টার,সলঙ্গা থানা বিএনপি সাবেক সভাপতি মতিউর রহমান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup