

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শরীয়তপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইলোরা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় পৌর এলাকায় শরীয়তপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।
গ্রেপ্তার ইলোরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমানে মহিলা দলের রাজনীতির সঙ্গে জড়িত।
জানা গেছে, পৌরসভা স্বর্ণঘোষ এলাকার মন্টু তালুকদারের বাড়িতে তল্লাশি চালায় যৌথবাহিনী। এ সময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদক ও বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে একটি শটগান, ৭১ রাউন্ড কার্তুজ, দুটি একে-২২ বোর রাইফেল ও ৫৭ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, ৯ এমএম পিস্তলের ১২ রাউন্ড গুলি, দুটি আইফোনসহ মোট ছয়টি মোবাইল ফোন, তিনটি রাউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ, একটি মোটরসাইকেল, একটি ডেগার, বিদেশি মদের বোতল, পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা, একাধিক সিম ও মেমোরি কার্ডসহ অন্যান্য সামগ্রী।
শরীয়তপুর সদর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন