বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষার ব্যর্থতা সইতে না পেরে শিক্ষার্থীর আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৩:০৮ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ার হতাশাই কেড়ে নিল এক তরুণীর প্রাণ। সাতক্ষীরায় নার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে অভিমান করে আমেনা খাতুন (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা শহরের কাঠিয়া দাসপাড়া এলাকায় নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, আমেনা গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশ নেন। তবে পরীক্ষা মনের মতো না হওয়ায় বাড়ি ফিরেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এ নিয়ে ওই দিন রাতে তার মা তাকে বকাঝকা করলে তিনি ভীষণভাবে মুষড়ে পড়েন। ধারণা করা হচ্ছে, সেই অভিমান থেকেই রাতের কোনো এক সময়ে গলায় ফাঁস দিয়ে জীবনের ইতি টানেন তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, আমেনা বিবাহিত ছিলেন এবং কিছুদিন ধরে পারিবারিক কিছু কলহও চলছিল। সব মিলিয়ে গভীর মানসিক চাপ থেকেই তিনি এমন চরম পথ বেছে নিতে পারেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup