

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


“এতো বছর থাকি ভোট দিয়া আসনু, কোনো সমস্যা হইলো না। এবার বলে মোর ভোট আরেক জনে দিছে। মুই তো নিজেই দিবার আসনু”, ভোট কেন্দ্রের বুথ থেকে বেরিয়ে এসে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন ষাটোর্ধ বৃদ্ধা নুরজাহান বেগম। বৃহস্পতিবার দুপুরে রংপুর-৪ আসনের পীরগাছা উপজেলার তেয়ানি মনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে নুরজাহান বেগম দেখেন তার ভোট হয়ে গেছে। এরপর সেখানেই তিনি কান্নায় ভেঙে পড়েন।
নুরজাহান বেগম ভোট দিতে না পারায় ভোট কেন্দ্রসহ পুরো এলাকার মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। উপস্থিত স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ভোটগ্রহনের শুরু থেকেই কেন্দ্রটিতে বিচ্ছিন্নভাবে জাল ভোট দেওয়ার ঘটনা ঘটছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা সকাল থেকে দেখছি, কিছু ভোটার আসার আগেই নাকি তাদের ভোট দেওয়া হয়ে গেছে। বিষয়টা খুবই উদ্বেগজনক। দায়িত্বে থাকা ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মনছুর হোসেন বলেন, পোলিং এজেন্টদের কারণে এমনটি হয়েছে। তারা শনাক্ত করতে পারেনি। আমরা চেষ্টা করতেছি যাতে এমনটা না হয়। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।’ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখতেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর কেন্দ্রটিতে কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
মন্তব্য করুন