বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মায় বাসডুবি: তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১১:০৬ এএম
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
expand
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বাস দুর্ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে এ উদ্ধার কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, তৃতীয় দিনের মতো আজ সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং কোস্টগার্ডের ডুবুরি দল অংশ নিয়েছে।

তিনি আরও বলেন, স্পিডবোটের মাধ্যমে আশপাশের বিভিন্ন এলাকা তল্লাশি করা হচ্ছে, যাতে কোনো মরদেহ ভেসে গেছে কিনা তা শনাক্ত করা যায়। যেহেতু দুর্ঘটনার ২৪ ঘণ্টার বেশি সময় অতিবাহিত হয়েছে, তাই মরদেহ ভেসে যাওয়ার সম্ভাবনা বেশি- এ বিষয়টি মাথায় রেখে আশপাশের নদী এলাকায় ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছে।

এ পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup