বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানির কৃত্রিম সংকট ঠেকাতে রাজবাড়ীতে প্রশাসনের অভিযান

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১১:১৯ পিএম
রাজবাড়ীতে প্রশাসনের অভিযান
expand
রাজবাড়ীতে প্রশাসনের অভিযান

রাজবাড়ী সদর উপজেলার জ্বালানির কৃত্রিম সংকট ঠেকাতে বিভিন্ন পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (০৬ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুল হক।

এ সময় উপজেলার পলাশ ফিলিং স্টেশন, রাজবাড়ী ফিলিং স্টেশন, সপ্তবর্ণা ফিলিং স্টেশন, করিম ফিলিং স্টেশন ও কাজী ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়।

অভিযানের সময় ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেলের সামগ্রিক মজুদ, চাহিদা ও সরবরাহ পরিস্থিতি যাচাই করা হয়। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে জ্বালানি বিক্রি না করা এবং কৃত্রিম সংকট সৃষ্টি না করার বিষয়ে ফিলিং স্টেশন মালিকদের সতর্ক করা হয়।

এ সময় উপস্থিত ক্রেতাদেরও প্রয়োজনের অতিরিক্ত তেল মজুদ না করে নাগরিক দায়িত্ব পালনে সচেতন থাকার আহ্বান জানান ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পেট্রোলিয়াম তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup