বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় পুলিশী অভিযানে আ.লীগ নেতাসহ তিনজন গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১১:১৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় বিশেষ অভিযান ও ডেভিল হান্ট পরিচালনা করে আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, পাংশা থানার মামলা নং–৫, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৫; জি আর নং–১৯৬; ধারা ১৫(১)/১৫(৩) স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪–এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি মো. কেসমত আলী শেখ (৫২) কে গ্রেফতার করা হয়। তিনি মৌরাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং জাগির মালঞ্চী গ্রামের মো. শুকুর আলী শেখের ছেলে।

এছাড়াও পাংশা থানার এফআইআর নং–৯, তারিখ ৬ মার্চ ২০২৬; জি আর নং–৪৫; দণ্ডবিধি ১৮৬০ এর ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/১১৪ ধারার মামলার আসামি উকিল মন্ডল (৭০) কে গ্রেফতার করা হয়েছে। তিনি মৌরাট ইউনিয়নের বড় চৌবাড়িয়া গ্রামের মৃত মোন্তাজ মন্ডলের ছেলে।

অপরদিকে একটি জিআর ওয়ারেন্টভুক্ত আসামি পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মো. লিপু মিয়া (৪০)কে গ্রেফতার করা হয়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত তিনজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup