বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে গভীর রাতে ব্যানার লাগিয়ে আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন ঘোষণা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ পিএম
গভীর রাতে ব্যানার লাগিয়ে আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন ঘোষণা
expand
গভীর রাতে ব্যানার লাগিয়ে আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন ঘোষণা

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ব্যানার টাঙিয়ে অফিস উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়েছে। বিষয়টি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারী) সকালে পাংশা পৌর শহরের ট্যাম্পুস্ট্যান্ড এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে একটি ব্যানার ঝুলতে দেখেন স্থানীয়রা। কার্যালয়ের বারান্দায় রশি দিয়ে ব্যানারটি টাঙানো ছিল।

ব্যানারে লেখা রয়েছে, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মিতুল হাকিম পাংশা উপজেলা সহ রাজবাড়ী জেলার প্রতিটি উপজেলায় আওয়ামীলীগের অফিস শুভ উদ্ভোধনের ঘোষণা। শুভ উদ্ভোধন। আজ পাংশা উপজেলা আওয়ামীলীগের অফিস শুভ উদ্ভোধন ঘোষনা করা হয় মিতুল হাকিম এর নির্দেশনায়। ব্যানারে মিতুল হাকিম এর ছবিও রয়েছে।

ব্যানারে লেখা ছিল, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মিতুল হাকিম পাংশা উপজেলা সহ রাজবাড়ী জেলার প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের অফিস শুভ উদ্বোধনের ঘোষণা। ব্যানারে সাবেক রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. জিল্লুল হাকিম এর পুত্র মিতুল হাকিমের ছবিও সংযুক্ত ছিল।

তবে ব্যানারটি কে বা কারা এবং কখন টাঙিয়েছে—সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পাশের একটি চায়ের দোকানদার জানান, আগের রাত ৮টার দিকে দোকান বন্ধ করে যাওয়ার সময় সেখানে কোনো ব্যানার ছিল না। পরদিন সকাল ৭টার দিকে এসে তিনি এটি ঝুলতে দেখেন।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনী ব্যানার টাঙানো হয় এবং ১৮ ফেব্রুয়ারি বুধবার রাজবাড়ী আওয়ামী লীগ কার্যালয়ে টাঙানো হয় শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার ছবি সহ ‘বাংলাদেশ আওয়ামী লীগ, রাজবাড়ী জেলা কার্যালয়’ লেখা একটি ব্যানার টাঙানোর ঘটনাও ঘটে।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে সেখানে গিয়ে কোনো ব্যানার পাওয়া যায়নি।

পুলিশের ধারণা, আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছানোর আগেই কেউ সেটি সরিয়ে ফেলেছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণসহ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup