বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭৯ সদস্যের আহ্বায়ক কমিটি

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭ এএম
expand
পাংশায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭৯ সদস্যের আহ্বায়ক কমিটি

রাজবাড়ীর পাংশা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (০৭ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মো. রাশেদুল ইসলাম, সদস্য সচিব আবু রায়হান রাফি, মুখ্য সংগঠক নূর মোহাম্মদ নয়ন শেখ এবং মুখপাত্র খন্দকার নাসিম রানা-এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ৬ মাসের জন্য পাংশা উপজেলা শাখার এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

৭৯ সদস্য বিশিষ্ট এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে হাসিবুল ইসলাম শান্ত-কে এবং সদস্য সচিব করা হয়েছে ইমরান খানকে-কে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে জসিম শেখ, যুগ্ম আহবায়ক হামিদুল ফারাবী, সিনিয়র সদস্য সচিব আশরাফুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব পদে নাজমুল ইসলাম রাজু। এছাড়া আহবায়ক কমিটির মুখ্য সংগঠক পদে রিহান আহমেদ রানা, সিনিয়র মূখ্য সংগঠক পদে রাফিদ হোসেন ও মুখপাত্র পদে দায়িত্ব পেয়েছেন আশিকুর রহমান আরিয়ান মিয়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup