

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


১২ তারিখে ভোট হবে কি হবে না—এ নিয়ে একটি চক্র সমাজে গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে গণভোটের ক্যারাভান উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “পতিত সরকারের লোকজন ফিসফিস করে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে—১২ তারিখে ভোট হবে কি না। কেন ভোট হবে না? সরকার প্রস্তুত, নির্বাচন কমিশন প্রস্তুত, রাজনৈতিক দলগুলো প্রস্তুত এবং ভোটাররাও প্রস্তুত। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। ১৬ বছর ধরে পতিত স্বৈরাচার ক্ষমতায় ছিল। তাদের লোকজন এখনো বাতাসে গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু এবার আর সেই সুযোগ নেই। দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে।”
অনুষ্ঠান শেষে তিনি গণভোটের প্রচারণা বিষয়ক একটি র্যালিতে অংশ নেন। পরে প্রধান অতিথি হিসেবে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আমরা দেখেছি চার মিনিটে সংবিধান পরিবর্তন করা হয়েছে। কিন্তু এবার আর চার মিনিটে সংবিধান বদলানো যাবে না। আমাদের দুর্ভাগা দেশে যখন রাজনৈতিক সংকট তৈরি হয়, তখন আমরা আশা করি রাষ্ট্রপতি কিছু করবেন। কিন্তু সেই আশাও করা যায় না, কারণ দলকানাকে রাষ্ট্রপতি করা হয়।
আমরা এমন একটি রাষ্ট্রব্যবস্থা চাই যেখানে রাষ্ট্রপতি হবেন একজন অভিভাবকের মতো। প্রধানমন্ত্রী যদি বেপথে যান, তাকে টেনে ধরতে পারবেন। কোনো রাজনৈতিক দল বেপথে গেলে উচ্চকক্ষ তাদের জবাবদিহির আওতায় আনতে পারবে। এই ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা আমরা পেতে পারি যদি গণভোটে ‘হ্যাঁ’ বলা হয়।”
মন্তব্য করুন
