বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচিত হয়েই ফুল নিয়ে বিএনপি প্রার্থীর বাসায় গেলেন মাসুদ সাঈদী

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩১ পিএম
নির্বাচিত হয়েই ফুল নিয়ে বিএনপি প্রার্থীর বাসায় মাসুদ সাঈদী
expand
নির্বাচিত হয়েই ফুল নিয়ে বিএনপি প্রার্থীর বাসায় মাসুদ সাঈদী

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক সৌহার্দ্যের নজির স্থাপন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে গেছেন পিরোজপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদী।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অধ্যক্ষ আলমগীর হোসেনের শিকারপুরের বাসায় যান।

নির্বাচনে আলমগীর হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সাক্ষাতে মাসুদ সাঈদী বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বিজিত প্রার্থীকে সঙ্গে নিয়ে পিরোজপুর–১ আসনের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, পানির সমস্যা সমাধানসহ সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি আব্দুর রাজ শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup