বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় ৪৭৭ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১১:৪৭ এএম
ছবি: প্রতিনিধি
expand
ছবি: প্রতিনিধি

“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গরীব,অসহায় ও নিম্নআয়ের পরিবাররা পেল ‘ফ্যামিলি কার্ড’৷

বুধবার (১৭ জুন) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দেবনগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে উপকারভোগীদের মাঝে এই কার্ড তুলে দেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এমপি।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন ৷ পরে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে এসব কার্ড বিতরন করা হয়৷ এসময় প্রত্যকের হাতে ফলজ গাছ হিসেবে একটি আমের চারা তুলে দেয়া হয়৷

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের সার্বিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে পাইলটিংয়ের তৃতীয় পর্যায়ে জেলার তেঁতুলিয়া উপজেলার ৭নং দেবনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টটুয়াপাড়া, মানিকডোবা, হাটুপাড়া, সরকারপাড়া, ঝাড়বাড়ী ও মন্ডলপাড়া এলাকার ৪৭৭টি পরিবারের মাঝে মধ্যে এ কার্ড বিতরণ করা হচ্ছে।

এদিকে উপকারভোগীদের ফ্যামেলি কার্ড পেয়ে উচ্ছ্বসিত হতে দেখা যায়৷ তারা জানান তাদের এই কার্ড পরিবারের অনেকে কাজে আসবে৷ বিশেষ করে বিধবা,স্বামী পরিত্যক্ত, গরীব,অসহায়,প্রতিবন্ধী ও অসচ্ছল পরিবারদের গুরুত্ব দেয়া হয়েছে বলেন জানান সংশ্লিষ্টরা ৷

এবিষয়ে মানিকডোবা এলাকার ফাতেমা বেগম বলেন, আজকে আমাদের ফ্যামেলি কার্ড দেয়া হয়েছে। পাশাপাশি একটি গাছের চারাও দেয়া হয়৷ এই কার্ডে আমরা এখন মাসে ২৫শ করে টাকা পাবো৷ যা দিয়ে আমার ছেলে মেয়ের লেখাপড়াসহ পরিবারের কাজে লাগাতে পারবো৷

একই কথা বলে মৌসুমি বেগম নামে আরেক উপকারভোগী, তিনি বলেন,বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই আমাদের গরীবদের জন্য এমন উদ্যেগ নেয়ায়৷ আগে কখনও কিছু পাইনি। আজকে কার্ড পেয়েছি, টাকাও পেয়েছি। আমাদের অনেক উপকার হলো৷

ফ্যামেলি কার্ড বিতরন অনুষ্ঠানে পঞ্চগড় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পুলিশ সুপার আবু সাঈম,উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু, তেঁতুলিয়া উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন প্রমুখ।

এসময় পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এমপি বলেন, ফ্যামেলি কার্ডের আওতায় সকল এলাকা নিয়ে আসা হবে। আমাদের প্রতিশ্রুতি ছিল আমরা সরকার গঠন করলে ফ্যামেলি কার্ডের ব্যবস্থা করবো। সেই প্রতিশ্রুতি আজকে মাননীয় প্রধানমন্ত্রী এজেলায় বাস্তবায়ন করলেন৷ আজকে একটি ওয়ার্ডে শুরু হলো পরবর্তীতে সব জায়গায় হবে৷

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup