মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে কারাগারে বন্দীদের মধ্যে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১১:২২ এএম
expand
গাজীপুরে কারাগারে বন্দীদের মধ্যে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা

গাজীপুরের কাশিমপুরের চারটি কারাগারে বিশ্বকাপ ফুটবল ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সাজাপ্রাপ্ত, বিচারাধীন এবং রাজনৈতিক বন্দিরা কারাগারের সীমাবদ্ধতার মধ্যেও প্রিয় দলের খেলা উপভোগ করে কিছুটা হলেও ভুলে থাকছেন দৈনন্দিন দুঃখ-কষ্ট।

কারা সূত্রে জানা যায়, কাশিমপুরের চার কারাগারে বর্তমানে প্রায় ১০ হাজার বন্দি রয়েছেন। এর মধ্যে রাজনৈতিক বন্দির সংখ্যাও দুই শতাধিক। বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই বন্দিদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ম্যাচ দেখার ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।

বন্দিদের মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকের সংখ্যাই বেশি। এছাড়া অন্যান্য দেশের দলের সমর্থকরাও রয়েছেন। প্রিয় দলের খেলা দেখতে পেরে তারা উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করছেন।

কারা কর্তৃপক্ষ জানায়, বিশ্বকাপ উপলক্ষে মাসব্যাপী খেলা দেখানোর এই উদ্যোগ বন্দিদের মানসিক প্রশান্তি দিতে সহায়তা করছে। খেলার মাধ্যমে তারা কিছু সময়ের জন্য হলেও কারাবন্দি জীবনের চাপ ও কষ্ট ভুলে থাকতে পারছেন।

কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, বন্দিদের বিনোদনের অংশ হিসেবে তাদের পছন্দের দলের খেলা দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। এতে বন্দিদের মধ্যে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে এবং তারা খেলা উপভোগ করে আনন্দিত হচ্ছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন