বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় বাসাবাড়িতে মিনি পাম্পের সন্ধান, জব্দ ৩ হাজার লিটার ডিজেল

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১২:১৯ এএম
পাবনায় বাড়িতে মিললো মিনি পেট্রোল পাম্পের সন্ধান পাওয়া গেছে
expand
পাবনায় বাড়িতে মিললো মিনি পেট্রোল পাম্পের সন্ধান পাওয়া গেছে

পাবনার সাঁথিয়া উপজেলায় একটি বাসাবাড়িতে অবৈধভাবে পরিচালিত একটি মিনি পেট্রোল পাম্পের সন্ধান পাওয়া গেছে। এ সময় অবৈধভাবে পেট্রোল পাম্প পরিচালনা করার দায়ে মালিককে জরিমানা এবং বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সাঁথিয়া উপজেলার ধুলাউরি গ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে স্থানীয় এক জামায়াত নেতা ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে। এ সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের হুমকিও দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি জানান, দীর্ঘদিন ধরে আলাউদ্দিন নামে এক ব্যক্তি তার বাড়িতে মিনি পেট্রোল পাম্প স্থাপন করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, অভিযানে বাসাবাড়ির ভেতরে অবৈধভাবে স্থাপিত মিনি পেট্রোল পাম্পের সন্ধান পাওয়া যায়। এ অপরাধে পাম্পের মালিক আলাউদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ওই বাসা থেকে প্রায় তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। পরে জব্দ করা ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup