বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর আদালত এলাকা থেকে আসামীর পলায়ন

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১২:০৯ এএম
চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত
expand
চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত

চাঁদপুর আদালত এলাকা থেকে জাকির হোসেন গাজী নামে আসামী পুলিশের হেফাজত থেকে পলায়ন করেছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে আদালত এলাকার জিআরও অফিসে আসামীকে সোপর্দ করার পূর্বে এই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, আসামী জাকির হোসেন গাজীকে সদর মডেল থানা পুলিশ সন্দেহ ভাজন আসামী হিসেবে রাতে গ্রেপ্তার করে। পরে তাকে ৩৪ ধারায় আদালতে সোপর্দ করার পূর্বে কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করার জন্য নিয়ে যায়। কোর্ট পুলিশের পৌঁছানোর পূর্বে মডেল থানা পুলিশের হেফাজত থেকে আসামী পলায়ন করে।

পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির এই তথ্য নিশ্চিত করে বলেন, ওই আসামী আটক করার জন্য চেষ্টা অব্যাহত আছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup