সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুতার ভেতরে ইয়াবা, গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৭ পিএম
প্লাস্টিক জুতার ভেতর থেকে ২৯৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
expand

নোয়াখালীর সদর উপজেলায় অভিনব কৌশলে প্লাস্টিকের জুতার ভেতর লুকানো অবস্থায় ২হাজার ৯৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালাদরাপ ইউনিয়নের চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৪০)৷ তিনি উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর চাকলা রাজের বাড়ির মৃত ফয়েজ আহমদের ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, সকাল পৌনে ৮টার দিকে পূর্ব চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড়ে ‘দুলাল অটো সার্ভিসিং সেন্টার’-এর সামনে থেকে সন্দেহভাজন হিসেবে ইসমাইলকে আটক করা হয়। পরে তার পরনে থাকা এক জোড়া প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় দুটি পলি প্যাকেটে মোট ২ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় তার কাছ থেকে মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি অপ্পো (Oppo A3s) স্মার্টফোন এবং একটি নকিয়া বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনা জেলায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে দেখা হচ্ছে, যা সমাজ থেকে মাদকের ছড়িয়ে পড়া রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank