

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাংশা উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ আহমেদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।
মতবিনিময় সভায় পাংশা উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, কৃষি খাতের অগ্রগতি এবং সামাজিক সুরক্ষা কার্যক্রমসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সমন্বয়ের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
মন্তব্য করুন
