বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম
বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী আব্দুর রহীম রুহী।
expand
বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী আব্দুর রহীম রুহী।

নেত্রকোণা-২ (সদর–বারহাট্টা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী আব্দুর রহীম রুহী।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি ও তার দল এ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আনোয়ারুল হককে সমর্থন দেওয়ার কথা জানান।

সংবাদ সম্মেলনে গাজী আব্দুর রহীম রুহী বলেন, বৃহত্তর স্বার্থে এবং নেত্রকোণা-২ আসনের সার্বিক উন্নয়নে বিএনপি কার্যকর ভূমিকা রাখতে পারবে, এই বিশ্বাস থেকেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশপন্থি রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করাই বাংলাদেশ খেলাফত আন্দোলনের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্তটি দলীয়ভাবে গৃহীত। জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী দল তাদের সঙ্গে রাজনৈতিক মোনাফেকি করেছে। যোগাযোগ থাকলেও কোনো যৌথ সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

অতীতে বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন খেলাফত আন্দোলনের এই নেতা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেত্রকোণা জেলা শাখার অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup