

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ থেকে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) বাদ আসর স্থানীয় এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।
জানা গেছে, বিএনপি নেতৃবৃন্দ হারুন অর রশীদ হাওলাদার ও গাজী আমিনুল আজিজ বাদশার হাতে হাত রেখে বিএনপিতে যোগ দেন আবুল হোসেন মেম্বার, আনোয়ার গাজী, সামছুল হক গাজী, জাহাঙ্গীর গাজী, শাহজালাল বেপারী ও জিয়াউল রহমান বেপারীরসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী। এ সময় উপস্থিত ছিলেন ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ও বিএনপি নেতা শেখ মাসুদ পারভেজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। নতুন যোগদানকারীরা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় গণতন্ত্র ও জনগণের অধিকার খর্ব হচ্ছে। তারা বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিতে এই সিদ্ধান্ত নিয়েছেন। ৮নং ইউনিয়ন বিএনপি সভাপতি হারুন হাওলাদার বলেন, তৃণমূলে বিএনপির জনপ্রিয়তা বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিচ্ছেন, যা আগামী দিনে দলের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে। সবাইকে স্বাগতম জানাই ৮নং ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে।
মন্তব্য করুন