শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধোবাউড়ায় বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ

‎ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৮:১৪ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

ময়মনসিংহের ধোবাউড়া মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার ঘোষগাঁও এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। ‎ ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ১ লাখ ৯২ হাজার টাকা। ‎ ‎এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবির এমন অভিযান অব্যাহত থাকলে দেশে মাদক সেবন ও এর ব্যবসায়ীর হার কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন