সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীবাড়ীতে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৬:২৬ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক শিশুর শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) টঙ্গিবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ভোরন্ডা এলাকার একটি বাড়ির দক্ষিণ পাশ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে একই দিন আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তি হলেন পূর্ণ বাড়ই (৫১)। তিনি হাসাইল বানারী ইউনিয়নের বানারী গ্রামের জুগেশ বাড়ইয়ের ছেলে। বর্তমানে তিনি উপজেলার আউটশাহী ইউনিয়নের শিলিমপুর এলাকায় তার ভাগনে সজীব মণ্ডলের বাড়িতে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, শিশুর শ্লীলতাহানির ঘটনায় অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ণ বাড়ইকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে মুন্সীগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ জানান, অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank