রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এক্সপ্রেসওয়ের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১১:১০ এএম
expand
এক্সপ্রেসওয়ের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে রক্তাক্ত অবস্থায় ফের এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ জুন) সকাল ৬টায় শ্রীনগর উপজেলার কেওয়াটখালী ব্রিজ-১ সংলগ্ন এলাকায়, মাওয়ামুখী লেনের সার্ভিস রোডে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া যায়। তাৎক্ষণিক ভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এর আগে গত ১২ জুন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কামারখোলা এলাকায় সার্ভিস রোডে এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ উভয় ঘটনার বিষয়ে তদন্ত করে দেখছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Germany VS Curaçao
Scheduled
Germany
- - -
Curaçao
World Cup